প্রাথমিক চিকিৎসা হলো যেকোনো ব্যক্তির জীবন রক্ষা করার জন্য, অবস্থার অবনতি রোধ করার জন্য, দেওয়া প্রথম এবং তাৎক্ষণিক সহায়তা। অনেক পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসার প্রয়োজন হতে পারে। প্রাথমিক চিকিৎসা সঠিকভাবে প্রদান করা হলে রোগীকে জটিলতা থেকে রক্ষা করা যায় এবং অনেক সময় জীবন বাঁচানো সম্ভব হয়। এতে সামান্য কিছু প্রাথমিক জ্ঞান থাকলেই বিপদের মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব হয়।
প্রাথমিক চিকিৎসা দিলে যা ঘটে
১. জীবন রক্ষা করা
দুর্ঘটনার পরে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিলে রোগীকে মৃত্যুর হাত থেকে রক্ষা করা সম্ভব হতে পারে। যেমন: রক্তপাত বন্ধ করা, শ্বাস-প্রশ্বাস সচল রাখা ইত্যাদি।
২. অবস্থার অবনতি রোধ করা
দুর্ঘটনার পর যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আঘাত বা অসুস্থতা আরও খারাপ হতে পারে। প্রাথমিক চিকিৎসা দিয়ে সেই ঝুঁকি কমানো যায়।
৩. ব্যথা বা অস্বস্তি কমানো
ব্যান্ডেজ লাগানো, ঠান্ডা পানির চেপট দেওয়া বা ব্যথার জায়গায় বরফ দেওয়া রোগীর ব্যথা অনেকটা কমিয়ে দেয়।
৪. সচেতনতা ও নিরাপত্তা বৃদ্ধি
প্রাথমিক চিকিৎসা জানলে মানুষ নিজের এবং আশেপাশের লোকদের সুরক্ষার বিষয়ে বেশি সচেতন হয়। দুর্ঘটনার সময় ভয় না পেয়ে কার্যকর ব্যবস্থা নিতে পারে।
৫. অ্যাম্বুলেন্স আসা পর্যন্ত সময়
যদি অ্যাম্বুলেন্স আসতে দেরি হয়, তখন প্রাথমিক চিকিৎসা রোগীর অবস্থাকে স্থিতিশীল রাখতে সাহায্য করে।
প্রাথমিক চিকিৎসায় কী কী করা হয়?
১. কাটা / রক্তপাত হলে
- হাত ধুয়ে পরিষ্কার কাপড় বা গজ দিয়ে রক্ত পড়া জায়গায় চাপ দিতে হবে।
- যত দ্রুত সম্ভব রক্তপাত বন্ধ করার চেষ্টা করতে হবে।
- বেশি রক্ত পড়লে হাত উঁচু করে রাখতে হবে।
- প্রয়োজনে ব্যান্ডেজ লাগাতে হবে।
- ইনফেকশন এড়াতে অ্যান্টিসেপটিক ব্যবহার করতে হবে।
২. পোড়া
- পোড়ার জায়গায় ১০—১৫ মিনিট ঠান্ডা পানি ঢালতে হবে।
- ফোস্কা ফাটানো থেকে বিরত থাকতে হবে।
- পরিষ্কার পাতলা কাপড় দিয়ে ঢাকতে হবে।
- বড় বা গুরুতর পোড়ায় চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
৩. অজ্ঞান হয়ে গেলে
- রোগী শুইয়ে দিতে হবে, মাথা পাশে ঘুরিয়ে রাখতে হবে যেন বমি আটকানো যায়।
- শ্বাস নিচ্ছে কিনা তা দেখতে হবে।
- না নিলে ঈচজ দেওয়ার চেষ্টা করতে হবে।
- দ্রুত অ্যাম্বুলেন্স ডাকতে হবে।
৪. হাড় ভাঙা
- রোগীকে নাড়াচাড়া না করে শান্ত রাখতে হবে।
- ভাঙা অঙ্গকে নাড়িয়ে না দিয়ে শক্ত কিছু দিয়ে সাপোর্ট দিতে হবে।
- দ্রুত হাসপাতালে নিতে হবে।
৫. সাপে কামড় দিলে (Snake bite)
- রোগীকে এক জায়গায় চুপচাপ দিতে হবে।
- কামড়ের জায়গায় কাপড় বেঁধে রক্তপ্রবাহ ধীর করতে হবে
- কামড়ের জায়গা ধুয়ে ফেলতে হবে, কিন্তু কাটা বা চোষা যাবে না।
- যত দ্রুত সম্ভব হাসপাতালে নিতে হবে ।
৬. বিষক্রিয়া / খাবারে বিষ হলে
- কী খেয়েছে জানার চেষ্টা করতে হবে
- মুখ ধুয়ে ফেলতে হবে
- বমি করাতে হয় কি না, তা বিষের ধরন অনুযায়ী হয় (সব সময় না)
- দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিতে হবে
৭. নাক থেকে রক্ত পড়া
- রোগীকে বসাতে হবে, মাথা সামান্য সামনে ঝুকিয়ে রাখতে হবে
- নাক চেপে ধরতে হবে (৫—১০ মিনিট)
- মাথা পেছনে নেওয়া যাবে না
৮. বিদ্যুৎস্পৃষ্ট হলে
- প্রথমে বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে হবে
- ধাতব জিনিস দিয়ে ছোঁবে না
- রোগীকে নিরাপদ জায়গায় নিয়ে ঈচজ প্রয়োজন হলে দিতে হবে
- দ্রুত হাসপাতালে নিতে হবে
প্রাথমিক চিকিৎসা হলো জীবন রক্ষার এক অমূল্য হাতিয়ার। যেকোনো দুর্ঘটনা বা হঠাৎ অসুস্থতার সময় চিকিৎসকের আগমনের পূর্ব পর্যন্ত রোগীকে সাময়িক সুরক্ষা দেওয়ার জন্য এর গুরুত্ব অপরিসীম। এটি শুধু আঘাতপ্রাপ্ত ব্যক্তির কষ্ট কমায় না, বরং অনেক সময় মৃত্যুর ঝুঁকি হ্রাস করতেও কার্যকর ভূমিকা রাখে।
প্রাথমিক চিকিৎসার মৌলিক জ্ঞান প্রতিটি মানুষের জানা উচিত, কারণ বিপদ বলে কয়ে আসে না। ঘর, রাস্তা, বিদ্যালয় কিংবা কর্মস্থল যেকোনো স্থানে এই জ্ঞান জীবন বাঁচাতে পারে। তাই আমাদের উচিত নিজেরা শেখা এবং অন্যকেও শেখানো, যাতে একটি সচেতন ও সুরক্ষিত সমাজ গড়ে ওঠে।
সূত্র:Wikipedia, By Tech Seba

