Homeসাম্প্রতিকবানিজ্যডিজিটাল বাংলাদেশে গুগল পে–এর ঝড়

ডিজিটাল বাংলাদেশে গুগল পে–এর ঝড়

বাংলাদেশে একসময় অর্থ লেনদেনের জন্য ব্যাংকে যাওয়া ছিল অনিবার্য। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানো কিংবা হাতে নগদ টাকা বহন করা ছিল সাধারণ দৃশ্য। এতে যেমন ভোগান্তি ছিল, তেমনি নিরাপত্তার ঝুঁকিও ছিল সবসময়। কিন্তু প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে সময় বদলেছে, বাংলাদেশ প্রবেশ করেছে এক ডিজিটাল রূপান্তরের যুগে

এই পরিবর্তনের অগ্রভাগে আছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, যেমন বিকাশ, নগদ, রকেট এবং উপায়। আজ দেশের প্রত্যন্ত গ্রামেও মানুষ মোবাইলের মাধ্যমে টাকা পাঠাতে পারছে সহজে। আর এর মাঝেই বাংলাদেশের ডিজিটাল অর্থনীতিতে গুগল পে এক নতুন মাত্রা যোগ করেছে।

গুগল পে আসলে কেবল একটি অ্যাপ নয়; এটি হলো একটি আন্তর্জাতিক মানের ডিজিটাল ওয়ালেট। একটি স্মার্টফোনকে কার্যত ব্যাংক হিসেবেই ব্যবহার করা যায় এর মাধ্যমে (The Daily Star, 2025)। ঢাকার ব্যস্ত গুলশান কিংবা চট্টগ্রামের বন্দর এলাকায় এর ব্যবহার যেমন বাড়ছে, তেমনি কুমিল্লার ছোট ব্যবসায়ীও আস্তে আস্তে অভ্যস্ত হয়ে উঠছেন এই প্রযুক্তিতে।

উদাহরণস্বরূপ, ঢাকার সাভারের তরুণ উদ্যোক্তা mygb আগে নগদ কিংবা বিকাশের মাধ্যমে অর্থ নিতেন। কিন্তু তার অনেক গ্রাহকই চেয়েছিল সহজ কার্ড পেমেন্ট ও আন্তর্জাতিক লেনদেনের সুবিধা। একদিন দোকানে তিনি লিখলেন—“Google Pay Accepted Here।” এরপর থেকে স্থানীয় ক্রেতাদের পাশাপাশি বিদেশি গ্রাহকেরাও সহজেই তার কাছ থেকে পণ্য কিনতে লাগল, আর তার ব্যবসা দ্রুত বৃদ্ধি পেল।

অন্যদিকে বরিশালের এক গ্রামে আছেন রহিমা খালা। তিনি ঘরে তৈরি আচার ঢাকায় পাঠান। আগে অর্থ নিতে হতো হাতে হাতে বা ব্যাংকে গিয়ে। এখন ছেলেমেয়েদের সহায়তায় গুগল পে ব্যবহার করে মুহূর্তের মধ্যেই টাকা চলে আসে তার একাউন্টে।

তবে বাংলাদেশের বাজারে গুগল পে’র পথচলা একেবারেই সহজ ছিল না। নিরাপত্তা,অর্থ হারানোর ভয়,গ্রামাঞ্চলের দুর্বল নেটওয়ার্ক প্রভৃতি চ্যালেঞ্জ মোকাবিলা করতে গুগল পে এনেছে উন্নত নিরাপত্তা ব্যবস্থা ,ফিঙ্গারপ্রিন্ট ও পিন কোড, শক্তিশালী এনক্রিপশন, এমনকি অফলাইন কিউআর কোড স্ক্যানের সুবিধাও।

সিটি ব্যাংক, গুগল, মাস্টারকার্ড ও ভিসার যৌথ উদ্যোগে চালু হয়েছে গুগল ওয়ালেট। এই সেবার মাধ্যমে গ্রাহকরা তাদের সিটি ব্যাংকের মাস্টারকার্ড অথবা ভিসা ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে সহজেই কনট্যাক্টলেস (NFC) পেমেন্ট করতে পারবেন। এর ফলে ব্যবহারকারীরা পাবেন আরও দ্রুত, নিরাপদ ও ঝামেলাহীন লেনদেনের অভিজ্ঞতা।বর্তমানে বাংলাদেশের একাধিক ব্যাংক যেমন ডাচ্-বাংলা ব্যাংক ও ব্র্যাক ব্যাংক, গুগল পে’র সঙ্গে একীভূত হওয়ার প্রক্রিয়ায় আছে। এর ফলে ভবিষ্যতে নগদ, বিকাশ বা নগদের পাশাপাশি বাংলাদেশিরা আন্তর্জাতিক মানের ডিজিটাল লেনদেন আরও সহজে সম্পন্ন করতে পারবে (The Daily Star, 2025) ।

গুগল পে (Google Pay) :

গুগল পে (Google Pay) হল গুগলের তৈরি একটি ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম। এটি ব্যবহারকারীদের এনএফসি চিপযুক্ত উপযোগী অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত এবং নিরাপদে লেনদেন সম্পন্ন করার সুযোগ দেয়। গুগল পে ব্যবহার করে অনলাইন কেনাকাটা, বিল পরিশোধ, বন্ধু বা পরিবারের কাছে টাকা পাঠানো এবং আন্তর্জাতিক লেনদেন করা যায়, hv পেপ্যালের মতো । (Greaves, 2024)

গুগল পে-এর বৈশিষ্ট্য :

গুগল পে-এর অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ব্যবহারকারীর ব্যাংক অ্যাকাউন্ট, ক্রেডিট বা ডেবিট কার্ডের সঙ্গে সংযুক্ত হয়ে তা রিয়েল-টাইমে লেনদেন সম্পন্ন করতে পারে। এছাড়া, এটি উন্নত এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে, যা গ্রাহকের আর্থিক তথ্যকে সুরক্ষিত রাখে। প্রধান সুবিধাসমূহের মধ্যে রয়েছে  (Greaves, 2024) :

  • দ্রুত ও নিরাপদ লেনদেন: ইউপিআই (UPI) বা NFC (Near Field Communication) প্রযুক্তি ব্যবহার করে লেনদেন সেকেন্ডের মধ্যে সম্পন্ন হয় (TEXTILE TODAY, 2025)।
  • বহুমুখী ব্যবহার: অনলাইন শপিং, বিল পেমেন্ট, পার্সোনাল ট্রান্সফার, রেস্টুরেন্ট বা রিটেইল পেমেন্ট Gi ক্ষেত্রে এটি ব্যবহারযোগ্য।
  • ব্যাংক একীকরণ: গুগল পে বিশ্বের বিভিন্ন ব্যাংকের সঙ্গে সংযুক্ত থাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ হয়।
  • ইন্টারফেস সহজ ও ব্যবহারবান্ধব: প্রযুক্তি-অভিজ্ঞতা না থাকা গ্রাহকও সহজে এটি ব্যবহার করতে পারে।
  • নিরাপত্তা ব্যবস্থা: PIN, OTP এবং টোকেনাইজেশন প্রযুক্তি ব্যবহার করে লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করা হয়।

বাংলাদেশের ব্যাংকিং খাতে গুগল পে: সুযোগ, চ্যালেঞ্জ সম্ভাবনা”

বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবার অগ্রযাত্রায় ২০২৫ সালের জুনে গুগল ওয়ালেট বা গুগল পে চালু হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। সিটি ব্যাংক, গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় শুরু হওয়া এই সেবা এনএফসি প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনে নিরাপদ ‘ট্যাপ–টু–পে’ সুবিধা দিয়েছে। এতে গ্রাহকের লেনদেন আরও দ্রুত ও সহজ হয়েছে এবং ব্যাংক, ফিনটেক, মার্চেন্ট ও নীতিনির্ধারকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। (বারী, 2025)

বাংলাদেশ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট সুইচ (এনপিএসবিএস) ইন্টারঅপারেবিলিটি বাড়াতে ইতিমধ্যেই কাজ করছে। এটিএম, পস ও আইবিএফটির সংযোগ এবং ‘বাংলা কিউআর’–এর মানিকরণ দেশের পেমেন্ট ইকোসিস্টেমকে গুগল পে সহ বৈশ্বিক প্ল্যাটফর্ম গ্রহণের উপযোগী করে তুলেছে।

কেন এটি গুরুত্বপূর্ণ: ট্রেন্ড, চাহিদা নীতিগত প্রেক্ষাপট

বাংলাদেশে স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহার, ই–কমার্সের বৃদ্ধি এবং করোনা পরবর্তী সময়ে কনট্যাক্টলেস পেমেন্টের প্রতি আগ্রহ ডিজিটাল লেনদেনের চাহিদা বাড়িয়েছে। পাশাপাশি ইন্টারনেট ব্যাংকিং ও রিয়েল–টাইম সেটেলমেন্ট সিস্টেমের উন্নয়ন ‘ট্যাপ–টু–পে’ ব্যবহারে গতি আনছে।

বাংলা কিউআর ইএমভিকো স্ট্যান্ডার্ড মেনে চালু হওয়ায় কিউআর ভিত্তিক ইন্টারঅপারেবল পেমেন্ট সহজ হয়েছে, যা কনট্যাক্টলেস কার্ড পেমেন্টকে পরিপূরক করে। এর ফলে একই মার্চেন্টে কিউআর ও এনএফসি উভয় ধরনের পেমেন্ট ব্যবহার সম্ভব হচ্ছে এবং ব্যাংকগুলো ‘অমনিচ্যানেল’ গ্রহণযোগ্যতা তৈরি করতে পারছে। (citybankplc, 2025)

সুযোগ (Opportunities) :

  • গ্রাহকের সুবিধা ও সুরক্ষা :

টোকেনাইজেশন ভিত্তিক পেমেন্টে আসল কার্ড নম্বর কখনোই ব্যবসায়ীর কাছে যায় না। এর পরিবর্তে ডিভাইস বাউন্ড টোকেন বা ডাইনামিক ক্রিপ্টোগ্রাম ব্যবহার হয়, যা জালিয়াতি ও ডেটা চুরির ঝুঁকি কমায়। পিন কিংবা বায়োমেট্রিক অথেনটিকেশন যুক্ত থাকায় ইউজার এক্সপেরিয়েন্স হয় আরও দ্রুত, নিরাপদ ও ঝামেলাহীন। বাংলাদেশে গুগল ওয়ালেট–সমর্থনের ফলে আন্তর্জাতিক ভ্রমণে কনফারেন্স, শপিং বা ট্রানজিটে সহজ ও নিরাপদ কনট্যাক্টলেস পেমেন্ট করা সম্ভব। (bengalnest, 2025)

  • ব্যাংক–ফিনটেকের নতুন গ্রাহক আহরণ :

সিটি ব্যাংক প্রথম মুভার হিসেবে ‘ব্র্যান্ড লিফট’ অর্জন করেছে। অন্য ব্যাংক যুক্ত হলে ক্রস সেল, কার্ড ইস্যু বৃদ্ধি এবং কফি, গ্রোসারি বা ফুয়েল এর মতো ছোট মূল্যের উচ্চ ফ্রিকোয়েন্সি লেনদেনের মাধ্যমে ‘ডেইলি অ্যাক্টিভ ইউজার’ বৃদ্ধি পেতে পারে। ওয়ালেট সাপোর্টেড লয়্যালটি, ক্যাশব্যাক ও কুপন ইন্টিগ্রেশন ব্যাংকের গ্রাহক ধরে রাখার ক্ষমতা বৃদ্ধি করবে।  (citybankplc, 2025)

সিটি ব্যাংক প্রথম–মুভার হিসেবে ‘ব্র্যান্ড–লিফট’ পেয়েছে। অন্য ব্যাংকগুলো যুক্ত হলে, ক্রস–সেল, কার্ড ইস্যুয়েন্স বৃদ্ধি এবং উচ্চ–ফ্রিকোয়েন্সি–লো–টিকিট লেনদেন (কফি/গ্রোসারি/ফুয়েল) থেকে ‘ডেইলি–অ্যাক্টিভ–ইউজার’ বাড়ার সম্ভাবনা রয়েছে। ওয়ালেট–সাপোর্টেড লয়্যালটি/ক্যাশব্যাক/কুপন ইন্টেগ্রেশন ব্যাংকের রিটেনশন বাড়াবে।

  • মার্চেন্ট একোসিস্টেমে বিকাশ :

কনট্যাক্টলেস পদ্ধতিতে লেনদেন গ্রহণের জন্য প্রস্তুত (কনট্যাক্টলেস-রেডি) পয়েন্ট-অফ-সেল (POS) মেশিনের ব্যবহার বৃদ্ধি পেলে, গ্রাহকের অপেক্ষার সময় (কিউ টাইম) কমে যায়। এর ফলে দ্রুত চেকআউট সম্ভব হয় এবং ‘টাচ-এন্ড-গো’ বা স্পর্শ করে চলে যাওয়ার মতো একটি সুবিধাজনক অভিজ্ঞতার সৃষ্টি হয়। যদি ক্ষুদ্র খুচরা বিক্রেতারা বাংলা কিউআর কোডের পাশাপাশি ট্যাপ-টু-পে (কার্ড বা ফোন টাচ করে পেমেন্ট) পদ্ধতিও গ্রহণ করতে পারেন, তাহলে একটি ‘ইউনিফাইড চেকআউট’ বা একীভূত অর্থপ্রদানের ব্যবস্থা গড়ে ওঠে। এই ব্যবস্থায় একই কাউন্টারে কার্ড ট্যাপ করা এবং কিউআর কোড স্ক্যান উভয়ই করা যায়। এর সামগ্রিক ফলাফল হলো নগদ অর্থ হ্যান্ডলিং করার  evowZ  খরচ এবং ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়া  (bengalnest, 2025)।

  • পর্যটন, এয়ারপোর্ট ও ট্রানজিটইউজকেস

আন্তর্জাতিক পর্যটক বা বিদেশফেরত বাংলাদেশিদের জন্য গ্লোবাল মানের কনট্যাক্টলেস পেমেন্ট অনেক সুবিধাজনক। ভবিষ্যতে যদি ট্রানজিট, মেট্রো বা বিআরটিতে ওপেন লুপ কনট্যাক্টলেস ভাড়া সংগ্রহ চালু হয়, তাহলে গুগল পে এর মতো ওয়ালেট দিয়ে সহজেই ‘ট্যাপ ইন/ট্যাপ আউট’ করা যাবে যা শহরভিত্তিক পেমেন্ট ব্যবহারের সুযোগ আরও বাড়াবে।

  • অন্তঃসংযোগ সক্ষমতা ও জাতীয় অর্থপ্রদানের অবকাঠামো : 

এনপিএসবিএস ইতোমধ্যেই কার্ড, পস এবং আইবিএফটি কে একই প্ল্যাটফর্মে যুক্ত করেছে। ভবিষ্যতে ব্যাংকগুলো গুগল পে এর সুবিধা আরও বিস্তৃত করলে, ‘অন–আস/অফ–আস’ রাউটিংয়ে জাতীয় সুইচের সক্ষমতা বাড়বে এবং মার্চেন্ট অ্যাকুয়ারিংয়ে প্রতিযোগিতা তীব্র হবে। এর ফলে এমডিআর ও ডিসকাউন্ট রেটের প্রতিযোগিতায় ভোক্তা এবং ব্যবসায়ী উভয়েই উপকৃত হবে যা বাজারে একটি সম্ভাব্য প্রভাব ফেলবে।

  • তরুণ ও প্রযুক্তিবান্ধব জনগোষ্ঠী :

বাংলাদেশের একটি বড় অংশ তরুণ ও প্রযুক্তিতে অভ্যস্ত, যারা অনলাইন শপিং, বিল পেমেন্ট এবং ফান্ড ট্রান্সফারের জন্য ডিজিটাল পেমেন্ট সলিউশন চায়। গুগল পে তাদের জন্য একটি সহজ এবং বিশ্বস্ত অপশন হতে পারে।

অনলাইন বাণিজ্যের সম্প্রসারণ :

ই-কমার্স প্ল্যাটফর্ম যেমন Daraz, Evaly, এবং অন্যান্য অনলাইন সার্ভিসের বৃদ্ধির সাথে সাথে গুগল পে-এর মতো পেমেন্ট গেটওয়ে প্রয়োজনীয় হয়ে উঠছে।

প্রতিবন্ধকতা (Challenges)

  • ডিজিটাল অবকাঠামোর ঘাটতি:

কনট্যাক্টলেস পেমেন্ট ব্যবহারের জন্য এনএফসি সাপোর্টেড অ্যান্ড্রয়েড ফোন থাকা প্রয়োজন। দেশে অনেক স্মার্টফোন ব্যবহারকারী থাকলেও, এনএফসি সুবিধাযুক্ত ফোনের সংখ্যা এখনো তুলনামূলকভাবে কম। এছাড়া সব পস টার্মিনাল কনট্যাক্টলেস লেনদেনের জন্য প্রস্তুত নয়। ফলে প্রাপ্যতার ঘাটতি ব্যবহারকারীর অভিজ্ঞতায় প্রভাব ফেলতে পারে। (এখানে বাজারের সামগ্রিক পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে, যদিও নির্দিষ্ট সংখ্যাগুলো উৎসভেদে ভিন্ন হতে পারে। (GSMA, 2023)

  • ব্যাংকিং রেগুলেশন ও অনুমোদন :

বাংলাদেশ ব্যাংক ডিজিটাল লেনদেনে কঠোর নিয়ম অনুসরণ করে। আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে স্থানীয় ব্যাংকের সঙ্গে সমন্বয় ও লাইসেন্স প্রক্রিয়া পূরণ করতে হবে।  (BD’s Best, 2025)

  • নিরাপত্তাজনিত ঝুঁকি

ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে সাইবার আক্রমণ, ফিশিং, হ্যাকিং এবং ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কা থাকে। যদি গ্রাহকরা সচেতন না হন বা ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী না হয়, তবে এ ঝুঁকি আরও বেড়ে যায় ।

  • ভোক্তা সচেতনতা ও ব্যবহার পরিবর্তন

নগদ নির্ভর অর্থনীতিতে অভ্যাস বদলাতে সরাসরি অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। কনট্যাক্টলেস লেনদেনের সীমা, অফলাইনে ট্যাপ করার পরিস্থিতি, কার্ড টোকেনাইজেশন বা ফোন হারালে করণীয় এসব বিষয়ে স্পষ্ট তথ্য না পেলে গ্রাহকের মনে ভয় বা দ্বিধা তৈরি হতে পারে। তাই ব্যাংক, নেটওয়ার্ক ও ওয়ালেট একসাথে সচেতনতা কর্মসূচি চালালে ইতিবাচক ফল পাওয়া সম্ভব।

  • দেশীয় প্রতিযোগিতা

bKash, Nagad, Rocket সহ বিভিন্ন স্থানীয় পেমেন্ট সেবা ইতোমধ্যেই বাজারে শক্ত অবস্থান তৈরি করেছে। ফলে গুগল পে–কে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।  (BD’s Best, 2025)

সম্ভাব্য সুযোগসমূহ (Prospects) :

বাজার সম্প্রসারণ ও অন্যান্য ব্যাংক যোগ করা :

প্রথমে সিটি ব্যাংক, পরে ধাপে ধাপে অন্যান্য ব্যাংকও গুগল ওয়ালেটে যুক্ত হলে বাজার দ্রুত বাড়বে। এতে কার্ড ইস্যু, কনট্যাক্টলেস পস এবং লয়্যালটি সুবিধা উন্নত হবে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশে গুগল পে চালুর পর এটি দ্রুত জনপ্রিয় হতে পারে।

একাধিক পেমেন্ট চ্যানেল (অমনিচ্যানেল) :

বাংলা কিউআর আর এনএফসি ট্যাপ–টু–পে যদি একই কাউন্টারে থাকে, তাহলে গ্রাহক নিজের সুবিধামতো যে কোনো একটি পেমেন্ট পদ্ধতি বেছে নিতে পারবেন। এতে নগদবিহীন (Cashless) অর্থনীতির লক্ষ্য দ্রুত পূরণ হবে। রাস্তার পাশের ছোট দোকান থেকে শুরু করে আধুনিক সুপারশপ সবখানেই এককভাবে এই সেবা ব্যবহার করা যাবে।

কমার্স খাতে ব্যবহার বৃদ্ধি :

অনলাইন শপিং ও ডিজিটাল মার্কেটপ্লেসের প্রসারের ফলে গুগল পে দ্রুত, নিরাপদ ও ঝামেলামুক্ত পেমেন্টের একটি জনপ্রিয় মাধ্যম হয়ে উঠতে পারে (Hamzi, 2025)।

সরকারি ও ইউটিলিটি বিল পরিশোধ :
ভবিষ্যতে সরকারি বিল, ট্যাক্স, বিদ্যুৎ, গ্যাস, Ges  পানির বিল, কিংবা গণপরিবহন ভাড়ার মতো সেবা গুগল পের মাধ্যমে পরিশোধ করা সম্ভব হতে পারে (Mual, 2025)।

আর্থিক অন্তর্ভুক্তি ও ক্ষুদ্র লেনদেন :

ছোট খুচরা লেনদেন যেমন চা দোকান, রিকশা ভাড়া, বাজার করা এসব জায়গায় গুগল পের ব্যবহার নগদ টাকার উপর নির্ভরশীলতা কমাবে এবং আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিত করবে।

লয়্যালটি ও রিওয়ার্ডস প্রোগ্রাম :
ব্যবসায়ীদের সঙ্গে অংশীদারিত্বে গুগল পে ক্যাশব্যাক, ডিসকাউন্ট বা পয়েন্ট ভিত্তিক অফার চালু করতে পারে, যা গ্রাহকদের ব্যবহারে উৎসাহিত করবে (linkedin, 2025)।

ডিজিটাল ঋণ ও ক্রেডিট সেবা :

ব্যবহারকারীর লেনদেন তথ্য কাজে লাগিয়ে গুগল পে ভবিষ্যতে ব্যাংক ও ফিনটেক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদার হয়ে মাইক্রো লোন, ক্রেডিট কার্ড বা “বাই নাউ, পে লেটার” (BNPL) সুবিধা দিতে পারে।

ফিনটেক ও স্টার্টআপ সম্প্রসারণ:

আধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে নতুন সেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

ব্যাংক ও নীতিনির্ধারকদের জন্য কৌশলগত প্রস্তাবনা :

বাংলাদেশে কনট্যাক্টলেস ও ওয়ালেট ভিত্তিক পেমেন্ট সফলভাবে বিস্তারের জন্য শিল্প পর্যায়ের সমন্বিত রোডম্যাপ প্রয়োজন। এর মধ্যে রয়েছে (googleusercontent, 2025)  :

  • মাল্টি ব্যাংক রোলআউট ও উচ্চ ট্রাফিক মার্চেন্টে কনট্যাক্টলেস পস স্থাপন।
  • ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সাশ্রয়ী এমডিআর, দ্রুত সেটেলমেন্ট ও টার্মিনাল ভর্তুকি।
  • ভোক্তাদের সচেতনতা বাড়াতে নিরাপত্তা নির্ভর শিক্ষামূলক ক্যাম্পেইন।
  • ফ্রড প্রতিরোধে রিয়েল টাইম রিস্ক মনিটরিং ও সাইবার হাইজিন।
  • বাংলা কিউআর ও এনএফসি মিলিয়ে অমনিচ্যানেল চেকআউট তৈরি ও ইন্টারঅপারেবল অবকাঠামো উন্নয়ন।

উপসংহার :

বাংলাদেশের ব্যাংকিং খাতে গুগল পে’র সূচনা এক বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, তবে এর পথে রেগুলেটরি জটিলতা, স্থানীয় প্রতিদ্বন্দ্বিতা এবং অবকাঠামোগত ঘাটতি চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। সরকার, ব্যাংক ও প্রযুক্তি খাতের সমন্বিত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে গুগল পে দেশের ডিজিটাল অর্থনীতিতে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।

References

BD’s Best. (2025, August 22th). Is Bangladesh Prepared for Google Pay’s Digital Leap? Retrieved from BD’s Best: https://bdsbest.com/is-bangladesh-prepared-for-google-pays-digital-leap

bengalnest. (2025, August 22th). bengalnest. Retrieved from bengalnest: https://www.bengalnest.com/story-detail/google-pay-arrives-in-bangladesh-easy-and-secure-payments-uktNu

citybankplc. (2025, august 22th). citybankplc. Retrieved from citybankplc: https://www.citybankplc.com/google-pay

googleusercontent. (2025, August 23rd). googleusercontent. Retrieved from googleusercontent: https://static.googleusercontent.com/media/pay.google.com/en//about/business/static/data/gpay-open-banking-whitepaper.pdf

Greaves, R. (2024, April 3rd). ecommerce platforms. Retrieved August 22th, 2025, from ecommerce platforms: https://ecommerce-platforms.com/payments/what-is-google-pay

Hamzi. (2025, August 23th). CAFELAM. Retrieved from CAFELAM: https://cafelam.com/the-future-of-digital-wallets-how-google-pay-is-changing-the-way-we-shop/

linkedin. (2025, August 23th). linkedin. Retrieved from linkedin: https://www.linkedin.com/pulse/google-wallet-replacing-pay-here-stay-vallepu-ganesh-babu-elnpf

Mual, M. (2025, August 22th). Google Pay: Evolution, implementation, and future prospects. Retrieved from thepaypers: https://thepaypers.com/payments/interviews/google-pay-evolution-implementation-and-future-prospects

TEXTILE TODAY. (2025, August 22th). TEXTILE TODAY. Retrieved from TEXTILE TODAY: https://www.textiletoday.com.bd/google-pay-officially-launches-first-time-in-bangladesh

The Daily Star. (2025, August 17th). How to use Google Pay. Retrieved from Thed Daily Star: https://www.thedailystar.net/tech-startup/news/how-use-google-pay-3924396

বারী, ম. স. (2025). বারী, মোঃ সানাউল. Retrieved from বারী, মোঃ সানাউল.

আলোচিত খবর